২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতালের সমর্থনে মিছিল, পুলিশের ধাওয়া

চট্টগ্রামে হরতালের সমর্থনে মিছিল করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। তবে পুলিশি ধাওয়ার মুখে কিছুক্ষণের মধ্যেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 06:37 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে হরতালের সমর্থনে মিছিল করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। তবে পুলিশি ধাওয়ার মুখে কিছুক্ষণের মধ্যেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি অবিকৃতভাবে না রাখার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে ৩০ ঘণ্টার হরতাল ডেকেছে ১১টি সমমনা ইসলামপন্থী দল। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিল শুরু করে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ মিছিলে ধাওয়া দিলে চেরাগি পাহাড় মোড়ে এসে তা ছত্রভঙ্গ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ব্যানার নিয়ে প্রায় ৫০ জনের মতো মানুষ মিছিল করে চট্টগ্রাম প্রেস ক্লাবের দিকে যাচ্ছিল। পুলিশ পেছন থেকে ধাওয়া দিলে মিছিলটি চেরাগি পাহাড় মোড় এলাকায় ছত্রভঙ্গ হয়ে যায়। কোতোয়ালী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়েছে বলে শুনেছেন। আজাদ বলেন, কারা মিছিল করেছে সে বিষয়ে নিশ্চিত হতে পারিনি। 'তবে পুলিশি ধাওয়া খেয়ে মিছিলটি বেশি দূর যেতে পারেনি।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/পিডি/০০৩৪ ঘ.