২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে ব্যবসায়ীর বাসায় ডাকাতি

রাজধানীর মতিঝিল এলাকার গুলবাগে শনিবার রাতে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 06:36 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল এলাকার গুলবাগে শনিবার রাতে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা হারুণ-উর-রশিদ নামের ওই ব্যবসায়ীর বাসা থেকে স্বর্ণলঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে ৬/৭ জন ডাকাত ২৯২ গুলবাগের বাসাটির কলিং বেল দিয়ে ভেতরে ঢোকে। এরপর চাপাতি ও চাকুর ভয় দেখিয়ে প্রায় ৩০ হাজার টাকা, ২৫ ভরি স্বর্ণালঙ্কার, দুইটি ক্যামেরা, তিনটি মোবইল ফোন সেট নিয়ে যায়। রাত ১১টায় ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০২৫ ঘ.