২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

রাঙামাটি শহরের তবলছড়ি এলাকা থেকে এক কিশোরী অপহৃত হওয়ার পর গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

রাঙামাটি, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি শহরের তবলছড়ি এলাকা থেকে এক কিশোরী অপহৃত হওয়ার পর গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মেয়েটি বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ওই কিশোরী তবলছড়ি বাজারে যাওয়ার পথে ওমদামিয়া পাহাড় এলাকায় তাকে অপহরণ করে রাঙামাটি জেলা পরিষদের কর্মচারী মানিক এবং অটোরিক্সা চালক সেলিম। পরে তাকে একটি ইঞ্জিন চালিত বোটে কাপ্তাই হ্রদের মাঝখানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১৪ ঘণ্টা বোটে রেখে পালাক্রমে ধর্ষণের পর শুক্রবার ভোর ৪টার দিকে রিজার্ভবাজারে শহীদ মিনার ঘাটে তাকে নামিয়ে দেয়া হয়। পরে ধর্ষকদের এক বন্ধু আলী তার অটোরিক্সা করে মেয়েটিকে বাসায় নামিয়ে দেয়। এই ঘটনায় মেয়েটি বাদী হয়ে শুক্রবার রাতে রাঙামাটির কোতয়ালী থানায় মানিক, সেলিম ও অজ্ঞাত বোট চালককে আসামি করে অপহরণ ও গণধর্ষনের অভিযোগে মামলা দায়ের করে। রাঙামাটির কোতয়ালী থানার এএসআই জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিন আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮০৩ ঘ.