২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চট্টগ্রামে দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ২১ দিন পরও তাদের সন্ধান মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

কুড়িগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ২১ দিন পরও তাদের সন্ধান মেলেনি। তাদের সন্ধানে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এই দুই স্কুলছাত্রের একজনের স্বজনরা। শনিবার কুড়িগ্রামে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রাম হালি শহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র শামিউল ইসলাম শান্ত ও ১০ম শ্রেণীর ছাত্র সোহাগ ২১ দিন আগে হালি শহরের মুন্সিপাড়া থেকে নিখোঁজ হয়। শান্তর বাবা জাকির হোসেন মানিক চট্টগ্রামের আগ্রাবাদে প্রগতি ইন্ডাস্ট্রিজ লি. চাকুরি করেন। তার বাড়ি কুড়িগ্রামে। শান্ত'র দাদা ওয়াসিম উদ্দিন কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানান, শান্ত ও সোহাগ ১৯ জুন রোববার সন্ধ্যা ৭টার দিকে পার্শ্ববর্তী মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। ১৯ জুন রাতে চট্টগ্রাম হালি শহর বন্দর থানায় এ ব্যাপারে একটি ডায়েরি করা হয়। কিন্তু পুলিশ এতদিনেও ঘটনার কোন সুরাহা করতে পারেনি। তাই তারা শিশু দু'টিকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৩৩ ঘ.