লক্ষ্মীপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের দুটি ও রামগতি উপজেলার একটি বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় দুই জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
সদর থানার ওসি গোলাম সরোয়ার শনিবার জানান, গভীর রাতে রামগতি উপজেলার বালুরচর গ্রামের বরিয়াল বাড়িতে একদল ডাকাত ঢোকে। ডাকাতের ছোড়া গুলিতে গৃহকর্তা কামাল উদ্দিন ও তার স্ত্রী নাছরিন আক্তার মারাত্মক আহত হয়।
এ সময় ডাকাতরা মালামাল লুট করে পালিয়ে যায়।
অন্যদিকে একই রাতে সদর উপজেলার কামানখোলা হাইস্কুল সংলগ্ন রনজিত মাস্টার ও পার্শ্ববর্তী বড় মিয়ার বাড়িতে ডাকাতি হয়।
ডাকাতের হামলায় দুই বাড়িতে অন্তত ১০ জন আহত হয়। ডাকাতরা দুই বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে।
ওসি জানান, আহতদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৪৪ ঘ.
bdnews24