২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিট শান্তিপূর্ণ কাজেই ব্যবহার হবে: কৃষ্ণা

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা বলেছেন, বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট সুবিধা পেলে তা 'শান্তিপূর্ণ' কাজেই ব্যবহার করা হবে। তবে ট্রানজিটের সুবিধা কাজে লাগাতে হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশকে বাজার সৃষ্টি করতে হবে বলে মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা বলেছেন, বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট সুবিধা পেলে তা 'শান্তিপূর্ণ' কাজেই ব্যবহার করা হবে। তবে ট্রানজিটের সুবিধা কাজে লাগাতে হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশকে বাজার সৃষ্টি করতে হবে বলে মনে করেন তিনি। শুক্রবার সকালে 'ভারত ও বাংলাদেশ: অংশীদারিত্বের অগ্রগতি' শীর্ষক এক আলোচনায় কৃষ্ণা বলেন, "ভারত শান্তিপূর্ণ কাজেই ট্রানজিট ব্যবহার করবে। সুতরাং এ নিয়ে ভয়ের কিছু নেই।" বিএনপি ও জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই বলে আসছে দেশের 'স্বার্থবিরোধী' কোনো চুক্তি তারা মেনে নেবে না। ট্রানজিট দেওয়া হলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ