২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস খাদে পড়ে ২০ আর্মড পুলিশ সদস্য আহত

নগরীর কাশীপুর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি বাস উল্টে কমপক্ষে ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

বরিশাল, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কাশীপুর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি বাস উল্টে কমপক্ষে ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আর্মড পুলিশদের নিয়ে একটি বাস নগরীর দিকে যাচ্ছিলো। বাসটি কাশিপুরের চৌমাথায় পৌঁছলে সামনে থাকা একটি যাত্রীবাহী গাড়িকে অতিক্রম করতে গিয়ে পাশে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। রিকশাও খাদে পরে দুমড়ে মুচড়ে যায়। আহত রিকশা চলককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই প্রত্যক্ষদর্শী। ৬ষ্ঠ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক (এসআই) রহমান জানান, কুমিল্লায় ইউপি নির্বাচনের দায়িত্ব পালন শেষে আর্মড পুলিশের সদস্যরা বরিশালে ফিরছিলেন। এতে বাসে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৩৪ সদস্যের সবাই কমবেশি আহত হয়েছেন। ছয় জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সদস্যদের অস্ত্র উদ্ধার করা হলেও গুলি বাসের ভেতরে রয়ে গেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭৩৭ ঘ.