গোপালগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে মাটি চাপায় আব্দুল জলিল (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানজাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কাশিয়ানী থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান জানান, বিকেলে বৃষ্টির মধ্যে গ্রামের বাদশা মিয়ার পুকুরে গোসল করার সময় পুকুর পাড়ের মাটি ধসে জলিল চাপা পড়ে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৩৬ ঘ.
bdnews24