২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নগরীর চকবাজার এলাকায় পৃথক দুই ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চকবাজার এলাকায় পৃথক দুই ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলেন- ঋষি তালকুদার (১৩) এবং সায়লা (৯)। বৃহস্পতিবার দুপুরে ঘটনা দুটি ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. জাহাঙ্গীর। ঋষি কোতোয়ালি থানাধীন বিএড কলেজ এলাকার সুভাষ তালুকদারের ছেলে এবং সায়মা চান্দগাঁও থানাধীন ওমর আলী মাতব্বর রোড এলাকার আবুল কালামের মেয়ে। জাহাঙ্গীর জানান, দুপুর ১টা ৪০ মিনিটে বিএড কলেজ এলাকার একটি পুকুরে গোসল করতে নামে ঋষি। সাঁতার না জানায় এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুপুর ২টার দিকে মাতব্বর রোড এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সায়লা মারা যায় বলে জানান জাহাঙ্গীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএ/১৯৩৮ ঘ.