২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ হ্যাচারি ও চিটাগাং ভেজিটেবলের দরবৃদ্ধি তদন্তে কমিটি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারি লিমিটেড ও চিটাগাং ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারি লিমিটেড ও চিটাগাং ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে (ডিএসই) এ তথ্য জানানো হয়েছে। গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশের আলোকে ১৪টি বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এর মধ্যে বিচ হ্যাচারি ও চিটাগাং ভেজিটেবলের দাম বৃদ্ধির বিষয়টিও ছিল। ওই তদন্ত প্রতিবেদনের আলোকে গত ৩০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "২০০৯ সালে চিটাগাং ভেজিটেবলের (জেড ক্যাটাগরি) শেয়ারের দাম ২৫১ শতাংশ এবং ২০১০ সালে ৪১৪৮ শতাংশ বৃদ্ধির বিষয়টি বিস্তারিত পরীক্ষার দাবি রাখে।" একইভাবে বিচ হ্যাচারি, আফতাব অটোমোবাইল, সাফকো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, পদ্মা সিমেন্ট, বেক্সটেক্স, সিএমসি কামাল, বিডি ওয়েল্ডিং, সিঙ্গার বিডিসহ 'জেড ক্যাটাগরিভুক্ত, উৎপাদনবিহীন এবং অবিশ্বাস্য হিসাবায়নকৃত কোম্পানিগুলোর জন্য এসইসি কর্তৃক নিবিঢ় পরীক্ষা ও স্ক্রুটিনি প্রয়োজন' বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, ২০০৯ সালে বিচ হ্যাচারি এবং ২০১০ সালে চিটাগাং ভেজিটেবলের শেয়ারের মূল্য বৃদ্ধির বিষয়টি পুনতদন্তের জন্য এই কমিটি করা হয়েছে। এদিকে তদন্ত কমিটি গঠনের খবরে বুধবার দুটি প্রতিষ্ঠানের শেয়ারেরই দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে বিচ হ্যাচারির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের দাম ২ দশমিক ১৫ শতাংশ কমে হয়েছে ৫০ টাকা। আর ১০০ টাকা অভিহিত মূল্যের চিটাগাং ভেজিটেবলের শেয়ারের দাম ১ দশমিক ১৬ শতাংশ কমে হয়েছে ২৮৩৫ টাকা। এদিকে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির বিষয়ে বুধবার ডিএসইর নোটিসের জবাবে পাঁচটি প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই। প্রতিষ্ঠানগুলো হলো