২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ২৫ ইউনিয়নের ১১টিতে চেয়ারম্যান বিএনপির

চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার ২৫ ইউনিয়নের মধ্যে বিএনপি সমর্থিত ১১ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার ২৫ ইউনিয়নের মধ্যে বিএনপি সমর্থিত ১১ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত ১০জন, জামায়াত সমর্থিত তিন এবং জাতীয় পার্টি সমর্থিত একজন জয় পেয়েছেন। মঙ্গলবার ভোট গ্রহণের পর রাতে বাঁশখালি উপজেলা নির্বাচন কর্মকতা শফিকুর রহমান এবং আনোয়ারার নুরুল আবছার এ ফল ঘোষণা করেন। বাঁশখালী উপজেলা বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ ৬, বিএনপি ৬ এবং জামায়াত সমর্থিত দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- পুকুরিয়া ইউনিয়নে আকতার হোসেন, খানখানাবাদে জাহেদ জাহান, কাথরিয়ায় জয়নাল আবেদীন, শীলকূপে মোজাম্মেল হক সিকদার, পুঁইছড়িতে মঈনুদ্দীন কবির চৌধুরী এবং সাধনপুর ইউনিয়নে খন্দকার মোহাম্মদ ছমিউদ্দিন । বিএনপি সমর্থিতবিজয়ীরা হলেন- বাহারছড়া ইউনিয়নে মাস্টার লোকমান আহমদ, কালীপুরে আমিনুর রহমান চৌধুরী, বৈলছড়িতে ইব্রাহিম খলিল, সরলায় লেয়াকত আলী তালুকদার, চাম্বল এ ওসমান চৌধুরী এবং ছনুয়ায় রেজাউল হক। এছাড়া গন্ডামারায় আরিফুল্ল