২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে অজ্ঞাত লাশ

শরীয়তপুর সদর উপজেলা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

শরীয়তপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর উপজেলা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রুদ্রকর ইউনিয়নের দক্ষিণ দেওভোগ গ্রামের একটি খাল থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার উপ-পরিদশক (এসআই) মোশারফ হোসেন জানান, এলাকাবাসী খালে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮২০ ঘ.