২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

বাস চাপায় সাতক্ষীরার তালা উপজেলায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

সাতক্ষীরা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চাপায় সাতক্ষীরার তালা উপজেলায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটায় এই দুর্ঘটনায় নিহত আছিয়া খাতুন (৭) পাটকেলঘাটার আকছেদ আলী সরদারের মেয়ে। সে পারকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বলে পুলিশ জানিয়েছে। পাটকেলঘাটা থানার ওসি হেলাল উদ্দীন জানান, আছিয়া দাদির সঙ্গে বাসে করে যশোর থেকে বাড়ি ফিরছিলো। তারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে বাস থেকে নামে। নামার পরপরই বাসটি জোরে চলতে শুরু করলে আছিয়া পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। তবে পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫১ ঘ.