জয়পুরহাট, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা থেকে তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় পাহাড়খোলা গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
এরা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহনী কিসমট গ্রামের বলরাম দাশের ছেলে বিমল দাস (২৫), নিবারণ মোহন্তের ছেলে নিত্যানন্দ মোহন্ত এবং হারুন গ্রামের প্রয়াত শঙ্কর মোহন্তের ছেলে উত্তম মোহন্ত (৩৬)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মীর আলী এজাজ জানান, গোপন সংবাদ পেয়ে স্থানীয় আলমগীর হোসেন ওরফে নায়েব আলীর বাড়ি থেকে মদ্যপ অবস্থায় তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে আলমগীর পালিয়ে যান। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান র্যাব অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৯ ঘ.
bdnews24