নারায়ণগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী রূপগঞ্জ উপজেলায় সোমবার 'অবৈধ' স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বিকালে রাজউক'র ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রাজউকের নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, কর্মকর্তা শফিকুল ইসলাম, এহসান, সহকারী নগর পরিকল্পনাবিদ সুইটি বিশ্বাস, ইন্সপেক্টর জাকির হোসেন প্রমুখ।
বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য অভিযানে সহায়তা দেয়।
এ সময় বালু নদীর তীর ও খিলক্ষেত-রূপগঞ্জ সড়কের দুই পাশে স্থাপিত রাউজকের অনুমোদনহীন বিভিন্ন আবাসন কোম্পানির ২৪৭টি সাইনবোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়। বালু নদী দখল করে তৈরি একটি আবাসন কোম্পানির ১৫০ ফুট দৈর্ঘ্যরে সীমানা প্রাচীরের আংশিক ভেঙে ফেলা হয়।
ম্যাজিস্ট্রেট রোকন-উদ- দৌলা সাংবাদিকদের বলেন, খিলক্ষেত-রূপগঞ্জ সড়কের দুইপাশ থেকে ১৯৩টি ও বালু নদীর তীরবর্তী থেকে ৫৪টি অবৈধ সাইনবোর্ড ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.
bdnews24