বেনাপোল, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১১টির মধ্যে নয়টিতে আওয়ামী লীগ এবং দুইটিতে বিএনপি সমর্থিতরা জয়লাভ করেছেন।
সোমবার সারাদিন ভোটগ্রহণ হয়। রাতে শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান ফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা হলেন- বাহাদুরপুরে মিজানুর রহমান, নিজামপুরে আলিম রেজা বাপ্পী, লক্ষণপুরে কামাল হোসেন ভূইয়া, পুটখালিতে আব্দুর রাজ্জাক, গোগায় আব্দুর রশিদ, শার্শায় সোহরাব হোসেন, বাগআচড়ায় ইলিয়াস কবির বকুল, উলাশীতে আয়নাল হোসেন, ও বেনাপোলে বজলুর রহমান।
বিএনপির দু'জন হলেন- কায়বার রুহুল কুদ্দুস ও ডিহির আব্দুল মান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24