২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার মৃত্যুতে অনুতপ্ত মেয়ের আত্মহত্যা

নিজের ভুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বাবা। এ ঘটনায় অনুতপ্ত তার কিশোরী মেয়ে একঘণ্টা পরই ফাঁসিতে আত্মহত্যা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঝিনাইদহ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ভুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বাবা। এ ঘটনায় অনুতপ্ত তার কিশোরী মেয়ে একঘণ্টা পরই ফাঁসিতে আত্মহত্যা করেন। সোমবার সকালে ঝিনাইদহ সদরের হুদা পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হুদা পুটিয়া গ্রামের মুদি দোকানদার আলম হোসেন (৪৫) ও তার মেয়ে স্কুলছাত্রী আরিফা খাতুন (১৪)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ও পল্লী বিদ্যুতের লাইন সুপারভাইজার শৈলেন্দ্র নাথ পাল জানান, সকাল ৮টার দিকে আলম হোসেন নিজ ঘর থেকে মুদি দোকানে বিদ্যুৎ সংযোগ নিচ্ছেলেন। এ সময় তিনি মেয়েকে ঘরের মেইন সুইচটি বন্ধ করতে বললেও মেয়ে তা ভুলে যান। এদিকে মেইন সুইস বন্ধ করেছে মনে করে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলম হোসেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনান পর প্রতিবেশীরা আরিফাকে বাবার মৃত্যুর জন্য দোষারোপ করে। এর একঘণ্টা পর ঘরের ভেতর ফাঁস দিয়ে আরিফা আত