২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন মনমোহন

মনমোহন সিংয়ের বহুপ্রতীক্ষিত বাংলাদেশ সফর হবে সেপ্টেম্বরে। শেখ হাসিনার ভারত সফরের দেড় বছর পর ঢাকায় আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

নয়া দিল্লি, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনমোহনের এ সফরে দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর নিস্পত্তি হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকে সফল ও ফলপ্রসূ করতে উভয় পক্ষ কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহনের ঢাকা সফরের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই সফরে দুদেশের প্রধানমন্ত্রী বাণিজ্য সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক, অভিন্ন নদীর পানি বণ্টন, বিদ্যুৎ খাতে সহযোগিতা, স্থলসীমা নির্ধারণ, সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা এবং দুদেশের নাগরিকদের আন্তঃযোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন বলে আশা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় যৌথ ঘোষণায় আসা বিষয়গুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন দুই প্রধানমন্ত্রী। এছাড়া দুদেশের সম্পর্ককে আরো বি