২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গৃহবধূ 'নির্যাতনকারী' ইউপি সদস্য গ্রেপ্তার

বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

সাতক্ষীরা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে নির্যাতনের পর রাতে আফসার আলী (৩৮) নামে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। আফসার দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য, তার বাড়ি গরমবাড়িয়া গ্রামে। নির্যাতিত গৃহবধূর বাড়িও গরমবাড়িয়ায়। আফসার অবশ্য নির্যাতনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। দেবহাটা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধে ওই গৃহবধূর পরিবারের সঙ্গে একই গ্রামের মনিরুল ইসলামের বিরোধ ছিলো। স