২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 07:12 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

মাদারীপুর, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে শিরখাড়া গ্রামে গৃহবধূ নাজমা বেগমের (২০) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। নাজমা বেগম শিরখাড়া গ্রামের সানোয়ার মাতুব্বরের স্ত্রী। মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার জানান, চার মাস আগে সানোয়ারের সঙ্গে রাজৈর উপজেলার লুন্দী গ্রামের নাজমার বিয়ে হয়েছিল। ওসি আরো বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত না করা পর্যন্ত বলা যাচ্ছে না। রিপোর্ট পেলেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/০১১১ ঘ.