চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে রোববার উদযাপিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা।
বিকাল চারটায় প্রধান দুটি রথযাত্রা বের হয় নগরীর নন্দনকানন এবং প্রবর্ত্তক সংঘ থেকে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) এর উদ্যোগে বিকাল চারটায় বের হওয়া শোভাযাত্রাটির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফসারুল আমীন।
শোভাযাত্রাটি প্রবর্তক সংঘ থেকে শুরু হয়ে মেহেদীবাগ, কাজির দেউরী, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা , লালদীঘির পাড়, কোতোয়ালী, নিউমার্কেট হয়ে ডিসি হিলে এসে শেষ হয়।
শোভাযাত্রায় কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু নাম সংকীর্তন গেয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে সন্ধ্যায় ইসকন নগরীর ডিসি হিল প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাশাপাশি নগরীর তুলসী ধাম থেকে বড় আকারের আরেকটি রথযাত্রা এবং বিভিন্ন এলাকা থেকে ছোট কয়েকটি রথ শোভাযাত্রা বের হয়।
আগামী ১৩ জুলাই ডিসি হিল থেকে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২৩০৭ ঘ.
bdnews24