২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জামায়াতের চার নেতাকর্মী আটক

বাগেরহাট শহর থেকে পুলিশ জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে আটক করেছে বলে দলটির নেতারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

বাগেরহাট, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহর থেকে পুলিশ জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে আটক করেছে বলে দলটির নেতারা জানিয়েছেন। রোববার বিকালে আল ইসলাম একাডেমি ও দশানী এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসান (৪৫), কাড়াপাড়া ইউনিয়নের নিকেরীপাড়া জামে মসজিদের ইমাম সাইফুল ইসলাম (৩০), বাগেরহাট পৌরসভার দড়াটানা মসজিদের ইমাম মো. বশির উদ্দিন (৩৫) এবং পৌর পার্ক মসজিদের ইমাম সাইফুল ইসলাম (৩০)। জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মোল্লা আব্দুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে ছাত্র শিবির শান্তিপূর্ণ মিছিল বের করে। মিছিলটি আল ইসলাহ একাডেমির সামনে পৌঁছালে পুলিশ লাঠিপেটা এবং বশিরকে আটক করে। এছাড়া দশানী এলাকা থেকে আরো তিনজনকে আটক করা হয়। আটক চারজনই জামায়াতের নেতাকর্মী বলে তিনি দাবি করেন। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকা- চালানোর প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.