২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি পাটজাত পণ্য, ওষুধ আমদানিতে আগ্রহী আফগানিস্তান

বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, সিরামিক এবং ওষুধ আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, সিরামিক এবং ওষুধ আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। বাংলাদেশে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত আব্দুর রহিম ওরাজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান। এসময় দু'দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী আফগান রাষ্ট্রদূতকে বলেন, আফগানিস্তান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ সবসময়ই আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়। শেখ হাসিনা বলেন, তার সরকারের অন্যতম লক্ষ্য হলো- এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। আলোচনাকালে প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। আফগান রাষ্ট্রদূত দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা এবং দেশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২০০ ঘ.