২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় দু'দল জেলের সংঘর্ষ, আহত ১২

বরিশালে মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে দু'দল জেলের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

বরিশাল, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালে মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে দু'দল জেলের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। রোববার সকাল ৮টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীর কালিগঞ্জ ঘাটে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পুলিশ বাদল ও আলাউদ্দিন নামে দুই জেলেকে আটক করেছে। দুইটি বল্লম ও তিনটি রামদাসহ একটি নৌকা জব্দ করেছে। আহতদের মধ্যে রয়েছেন বাকের (২৫), আল-আমীন (১৫) ও তোফায়েল হাওলাদার (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম জানা যায়নি। মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার বলেন, মেঘনায় ইলিশ মাছ ধরা নিয়ে চুন্নু মোল্লা ও মোস্তাফিজুর রহমানের দু'টি গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। ইলিশের মৌসুমে তাদের মধ্যে প্রায়ই এমন সংঘর্ষ হয়। সকালে দুই গ্রুপের জেলেদের মধ্যে আবারো এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মেহেন্দীগঞ্জ থানার ওসি জুলফিকার মো. গাজ্জালী বলেন, কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৮ ঘ.