২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিজেএফডি: সভাপতি দিলাল, সম্পাদক জাকির

সাইফ ইসলাম দিলালকে সভাপতি এবং হোসাইন জাকিরকে সাধারণ সম্পাদক করে চিটাগাং জার্নালিস্টস' ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাইফ ইসলাম দিলালকে সভাপতি এবং হোসাইন জাকিরকে সাধারণ সম্পাদক করে চিটাগাং জার্নালিস্টস' ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১১-১২ মেয়াদে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি অনুপ খাস্তগীর, যুগ্ম সম্পাদক সৈয়দ গোলাম মোস্তফা, অর্থসম্পাদক মোস্তফা কাজল, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর শবনম, ক্রীড়া সম্পাদক শিবুকান্তি দাস। ছয় জন নির্বাহী সদস্য হলেন- নিজাম উদ্দিন আহমেদ, শাহীন উল ইসলাম চৌধুরী, মোস্তফা কামাল, কাদের গনি চৌধুরী, সন্তোষ শর্মা ও এম সায়েম টিপু। বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের চট্টগ্রাম সমিতির ভবনে সিজেএফডি'র সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন- সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব রনজিত বিশ্বাস, ইত্তেফাকের বার্তা সম্পাদক শীলব্রত বড়