২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ব্যয় নিরীক্ষার ব্যবস্থা থাকা উচিৎ: ইউএনডিপি

নির্বাচন কমিশন (ইসি) যাতে প্রার্থী ও রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয়ের হিসাব খতিয়ে দেখে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে- সে বিষয়ে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তেলা প্রয়োজন বলে মনে করে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 09:11 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন (ইসি) যাতে প্রার্থী ও রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয়ের হিসাব খতিয়ে দেখে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে- সে বিষয়ে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তেলা প্রয়োজন বলে মনে করে জাতিসংঘ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) 'আন্ডারস্ট্যান্ডিং ইলেকটোরাল ভায়োলেন্স ইন এশিয়া' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ধরনের ভীতি ও পক্ষপাত থেকে মুক্ত থেকে নির্বাচনী বিধি কঠোরভাবে বাস্তবায়নের সামর্থ্যও কমিশনের থাকা উচিত। গত ২৯ জুন প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, "গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো: ২০০৭-০৮ সালে (তত্ত্বাবধায়ক সরকারের সময়ে) করা সংস্কারগুলো স্থায়ী হবে কি না এবং বর্তমান কমিশনের মেয়াদ শেষে নতুন কমিশনারদের নিয়োগ দেওয়া হলে তারা সব রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জন করতে পারবে কি না। এসব প্রশ্নের ওপর ভবিষতের অনেক কিছুই নির্ভর করছে।" সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) বিভিন্ন নির্বাচনী আইন সংস্কার করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই ২০০৮ সালে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়। আগামী বছর ফেব্র"য়ারিতে এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতিটি রাজনৈতিক দল সংসদ নির্বাচনে আসন অনুপাতে প্রার্থী প্রতি দেড় লাখ টাকা পর্যন্ত নির্বাচনী ব্যয় করতে পারে। আর প্রত্যেক প্রার্থীর সর্বোচ্চ ১৫ লাখ টাকা ব্যয় করতে পারেন। ২০০৮ সালে হওয়া নবম সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৮ দলের মধ্যে বিএনপি সর্বোচ্চ ৪ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা, আওয়ামী লীগ ৩ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৭৪ টাকা ও জাতীয় পার্টি ১৩ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ের হিসাব কমিশনে জমা দিয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী ৭৪ লাখ ৭২ হাজার ৪০৮ টাকা ব্যয়ের কথা বলেছে। অভিযোগ রয়েছে, দলগুলো আইন অনুযায়ী ইসির কাছে দলীয় ব্যয়ের হিসাব দিলেও প্রকৃত ব্যয় ছিল অনেক বেশি। এ বিষয়ে ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রার্থী বা দলের নির্বাচনী ব্যয় তদারকি এবং কোনো নিয়মের লঙ্ঘন হলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সক্ষমতাও কমিশনকে অর্জন করতে হবে। আইন লঙ্ঘনের কারণে প্রার্থিতা বাতিল করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দেশের রাজনৈতিক পরিবেশের উন্নয়নে সব দলের রাজনীতিবিদের ব্যক্তিগত আক্রমণ ও উস্কানিমূলক কথা বলা থেকে বিরত থাকার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। ছাত্র ও যুব আন্দোলন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দলেরই ছাত্র ও যুব সংগঠন রয়েছে, যেগুলো পরিচালিত হয় মাস্তান বা সন্ত্রাসীদের মাধ্যমে। "স্থানীয় রাজনৈতিক নেতা ও মাস্তানদের মধ্যে ব্যাপক মাত্রায় সখ্যতা লক্ষ্য করা যায়। সংসদীয় এলাকায় প্রভাব বজায় রাখতে এবং নির্বাচনে জয় নিশ্চিত করতে রাজনৈতিক নেতারা এই মাস্তানদের মদদ দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে।" এসব সংগঠন সমাজের তৃণমূলে প্রবেশ করে প্রভাব বিস্তারের মাধ্যমে নির্বাচনে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার বিজয় নিশ্চিত করতে কাজ করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধর্মীয় উগ্রপন্থা ইউএনডিপির পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মধ্যে এমন কিছু কট্টরপন্থী দল আছে যারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মীয় মতাদর্শকের ব্যবহার করে। প্রতিবেদনে বলা হয়, সা