২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিপূর্ণ ১২ পাহাড়ের ঢালে সাত হাজার পরিবার

চট্টগ্রাম মহানগরীতে ১২টি পাহাড়ের পাদদেশ ও ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে সাত হাজার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

মিন্টু চৌধুরী ও মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে ১২টি পাহাড়ের পাদদেশ ও ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে সাত হাজার পরিবার। দ্রুত এসব পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া না হলে চলমান বর্ষা মৌসুমে পাহাড় ধসে জানমালের আরো ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। শুক্রবার সকালে গণপূর্ত বিভাগের মালিকানাধীন বাটালি হিল রক্ষায় নির্মিত প্রতিরোধ দেওয়াল (রিটেইনিং ওয়াল) ধসে তিন পরিবারের ১৬ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন প্রশাসনের পক্ষ থেকে পাহাড় ঢালের বাসিন্দাদের সরিয়ে দেওয়া হলেও বিকল্প আশ্রয় না থাকায় রাতে তারা আবারও বাড়িতে ফিরে যান। পরদিন ভোরেই শিকার হন দুর্ঘটনার। চট্টগ্রাম জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, নগরীর ১২টি পাহাড়ে সাত হাজার পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব পাহাড়ের নয়টিই ওয়াসা, রেলওয়ে, সিটি করপোরেশন, পুলিশ ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের মালিকানায় রয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স