বান্দরবান, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
শুক্রবার সকাল ১১টায় জেলা শহরের উজানীপাড়ায় ত্রিপুরা কল্যাণ সংসদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি জেলা শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানানো হয়।
একই সঙ্গে সংবিধানে তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।
মোট ৫৫টি সংশোধনীসহ সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪৫টির বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে। তাদের আছে ভিন্ন কৃষ্টি ও সংস্কৃতি। তাদেরকে সংবিধানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের জেলা আহ্বায়ক উনুশৈপ্রু মারমা।
উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য সচিব বীরেন্দ্র ত্রিপুরা, জনসংহতি সমিতির জেলা সভাপতি সাধুরাম ত্রিপুরা মিল্টন, সহ-সভাপতি উছমং, সাধারণ সম্পাদক ক্যবামং, ত্রিপুরা কল্যাণ সংসদের জেলা সভাপতি দেনদোহা জলাই ত্রিপুরা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নাগরিক কমিটির সদস্য অংচমং মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মংমং চাক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২১২৪ ঘ.
bdnews24