২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ডাকাতি: ২২১ ভরি স্বর্ণসহ আরো তিনজন গ্রেপ্তার

রাজধানীর বনানীর ইকবাল সেন্টারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে প্রায় ২২১ ভরি স্বর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীর ইকবাল সেন্টারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে প্রায় ২২১ ভরি স্বর্ণ। এ নিয়ে ওই ডাকাতির ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো। শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুরের মঠবাড়িয়ার বেচকী গ্রাম থেকে বৃহস্পতিবার মো. ইয়াছিন (২২), তার বোন খাদিজা (২৪) ও তাদের মা মমতাজ বেগমকে (৫৫) গ্রেপ্তার করে র‌্যাব ১ ও ৮ এর সদস্যরা। পরে তাদের স্বীকারোক্তি আনুযায়ী গ্রামের একটি পুকুরের পাড়ে গাছের নিচে মাটিতে পুঁতে রাখা দুটি হাড়ির ভেতরে পলিথিনে মোড়ানো ২২১ ভরি সোনার গহনা পাওয়া যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত ২৪ জুন দুপুরে ইকবাল সেন্টারে নিউ হীরা জুয়েলার্সে ডাকাতি হয়। ডাকাতরা অস্ত্রের মুখে দোকানের সবাইকে জিম্মি করে প্রায় এক হাজার ভরি স্বর্ণালংকার লুট করে। ওই ঘটনায় বুধবার প্রায় ৭০ ভরি স্বর্ণ ও সোয়া দুই লাখ টাকাসহ ৮ জনকে গ্রেপ্তার করে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৯০৩ ঘ.