২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা কারাগার থেকে ৫৭ ভারতীয়'র মুক্তি

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজা খাটার পর মহিলাসহ ৫৩ জন ভারতীয় বন্দি মুক্তি পেয়েছেন সাতক্ষীরা জেলা কারাগার থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

সাতক্ষীরা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজা খাটার পর মহিলাসহ ৫৩ জন ভারতীয় বন্দি মুক্তি পেয়েছেন সাতক্ষীরা জেলা কারাগার থেকে। এরমধ্যে বৃহস্পতিবার এরা মুক্তি পান বলে জানান সাতক্ষীরা কারাগারের জেলার আব্দুর রহিম। সিনিয়র বিচারিক হাকিম মেহেদী আল মাসুদ তাদের জামিন মঞ্জুর করেন বলে জানান সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী মো. শাহ আলম। জেলার আব্দুর রহিম বলেন, এরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরা, ডাকাতি, চোরাচালান, ও অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে আটক হন। এরা পাঁচদিন থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সাজা খাটেন। আসামিদের আইনজীবী শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন অপরাধে এরা সাজা খাটার পর কারাগারে আটক ছিলেন। সম্প্রতি এক বাংলাদেশি আইনজীবী এই ৫৩ জনের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করেন। ওই মামলায় জামিন পাওয়ার পর তারা মুক্তি পান। মুক্তিপ্রাপ্তরা হলেন- মন্টু পরামানিক (৩৩), আশরাফ আলী (৪৫), সাব্বির রহমান (৩৫), শাহজাহান আলী মোল্যা (৩৫), বিনয় কুমার প-িত (৩৫), চন্দন দাস (৪৬), বিজয় (৪২), আশরাফুজ্জামান শরিফ (৪৪), শ্যামসুন্দর সাহা (৪২), জুমরথি মিয়া (৬০), শ্রী বিজয় রাজা (৪০), রামচন্দ্র মাস্তান (৩৫), সন্দ্বীপ (৩০), রেবা টুম্পা (৩৯), অঞ্জলি দেবি ওরফে মঞ্জু (৪০), শ্রী বিজয় কুমার (৩৬), তিথি ম-ল (৪০), বাপ্পি ম-ল (৩৮), শ্রী মদন কর্মকার (৩৫), ভাস্কর নায়েক (৩২), নজরুল ম-ল (৩৩ ইয়াকুব আলী খান (৩০), মন্টু চাঁন (৩৮), বদ্দি কুমার (৪৫), মাহারুকালা সিনজি (২৮), শ্রী হরমানজি পা-ে (৩৮), মো. রোজারিও (৭০), মুর্শিত খান (৫০), এমি কায়স্ত (৪০), মলিন ওরফে মলিনা (৫০), মুন্না (৪৫), শ্রীরাম মিলন ওরফে রামজি (৫০), শ্রী রাম সিঙ্গার (৩৫), জেনকাউ (৩৭), আশিক শেখ (২৭), মাধব ঘোষ (৬০), নরেশ কায়ানী (৪০), সম্বরি অরান শম্ভু (২৮), গনেশ গোস্বামী (৩৫), সুফল কান্তি ম-ল (৪৫), মেজর (৩৫), জিন্না (৩৬), রাজপাল (৩৩), রাজিব দাস (৪২), অজিত (২০), কাল্লা পাহাই (৪৪), রাজকুমার (২৮), সোহরাব ওরফে সোরাব শেখ (৭০), শফিকুল ইসলাম (৩৮), আব্দুল শেখ (৩৮), সন্যাসী দাস (৩৩), শ্রী গোপাল পাল (৫০) ও চুন্নু সিং (৫০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০৯ ঘ.