সিংগাইরে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক
মাদকদ্রব্য বিক্রির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকদ্রব্য বিক্রির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দুই কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৩৫) ও সিংগাইর পৌর এলাকার বাসিন্দা বিপ্লব হোসেন (৩২)।
সিংগাইর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সিংগাইর বাজারের একটি দোকান থেকে তাদের আটক করা হয়।
"মঞ্জু শুধু মাদকসেবীই ছিলেন না, মাদক ব্যবসায়ীও ছিলেন। তার বিরুদ্ধে আগেও থানায় মাদক বিক্রির অভিযোগ ছিলো", যোগ করেন ওসি।
মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫৫৮ ঘ.
