২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আদিবাসী' স্বীকৃতির দাবি উপেক্ষিতই থাকলো

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী রাষ্ট্রের নাগরিকদের জাতীয়তা বাংলাদেশির পরিবর্তে আবার বাঙালি হলেও ক্ষুদ্র জাতিসত্তার 'আদিবাসী' স্বীকৃতির দাবি উপেক্ষিতই থাকলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 07:19 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী রাষ্ট্রের নাগরিকদের জাতীয়তা বাংলাদেশির পরিবর্তে আবার বাঙালি হলেও ক্ষুদ্র জাতিসত্তার 'আদিবাসী' স্বীকৃতির দাবি উপেক্ষিতই থাকলো। সংশোধিত সংবিধানে এই স্বীকৃতি না দেওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে বিভিন্ন আদিবাসী সংগঠন ও বাম দলের নেতারা। বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হওয়া সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১- উপজাতি, ক্ষুদ্র জাতি সত্তা, নৃ গোষ্ঠী ও স