২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ১৫ মাসে ৫৬ যক্ষা রোগীর মৃত্যু

সরকারি হিসাবে পাবনায় গত ১৫ মাসে যক্ষায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা দুই শতাধিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

পাবনা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি হিসাবে পাবনায় গত ১৫ মাসে যক্ষায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা দুই শতাধিক। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংগঠন লেপ্রা-বাংলাদেশ আয়োজিত সাংবাদিকদের দিনব্যাপী এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। পাবনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. খলিলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেপ্রা'র জেলা সমন্বয়কারী মো. সাখাওয়াত হোসেন। কর্মশালায় জানানো হয়, বিশ্বে যক্ষার ঝুঁকিপূর্ণ ২২টি দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষের দেহে সুপ্ত অবস্থায় যক্ষার জীবাণু রয়েছে। ২০১০ সালে পাবনায় ১ হাজার ২৯৭ জন যক্ষায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৬ জন মারা গেছে। এ ছাড়া চলতি বছরের প্রথম ৩ মাসে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক রুমি খন্দকার, সাধারণ সম্পাদক উৎপল মির্জা, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা নজরুল ইসলাম ও যক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জার্জিস হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৪১ ঘ.