ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাবল চুরি হওয়ায় রাজধানীর নিকেতন, তেজগাঁও ও আশপাশের এলাকার প্রায় তিন হাজার টেলিফোন বিকল হয়ে পড়েছে।
বুধবার এক তথ্যবিবরণীতে বলা হয়, গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশান সড়ক ২ ও ৩ এর সংযোগস্থলের ক্যাবল চুরির ঘটনা ঘটে। এব্যাপারে গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জরুরি ভিত্তিতে ক্যাবল প্রতিস্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে বলেও এতে জানানো হয়।
আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিকল টেলিফোনসমূহ সচল করা সম্ভব হবে বলে বিটিসিএল আশা প্রকাশ করেছে। সেইসঙ্গে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24