২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ফেরারি আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

বরিশাল, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. ফারুক হোসেন হাওলাদার (৫৫) বাকেরগঞ্জ উপজেলার উত্তর কাটাদিয়া গ্রামের আছমত আলী হাওলাদারের ছেলে। বরিশাল জেলা পুলিশ কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার সটিখোলা এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। এতে আরো জানানো হয়, ২০০১ সালে ফারুক তার ভাবিকে হত্যা করে। এ ঘটনায় দায়ের মামলায় তিনি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩৪ ঘ.