২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির ৩ কর্মকর্তার মামলায় আবার সময় চাইলো বাদী

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) শীর্ষ তিন কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামে দায়ের দুটি মানহানি মামলায় আবারো সময় প্রার্থনা করেছে বাদী পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 05:46 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) শীর্ষ তিন কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামে দায়ের দুটি মানহানি মামলায় আবারো সময় প্রার্থনা করেছে বাদী পক্ষ। মঙ্গলবার চট্টগ্রামের পৃথক দুটি আদালতে বাদী পক্ষ দ্বিতীয় দফা সময় বাড়ানোর আবেদন করায় অভিযোগ গঠনের পূর্ব নির্ধারিত শুনানি হয়নি। চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণি আগামী ১৮ অগাস্ট এবং জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম মিয়া ২৮ জুলাই মামলা দুটির পুনরায় শুনানির দিন নির্ধারণ করেন। গত ৪ মে মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও বাদী পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে পিছিয়ে যায়। মঙ্গলবার তিন আসামি উপস্থিত না থাকলেও তাদের পক্ষে আইনজীবীরা আদালতে হাজিরা দেন। এদিকে, সময় আবেদনের কারণে আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের শুনানিও হয়নি বলে জানান টিআইবি'র আইনজীবী আখতার কবির চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিন দুটিতে অভিযোগ থেকে অব্যাহতির ওপরও শুনানি হবে। "গতবারও বাদিপক্ষ সময় চেয়েছিল। এবার আবারো সময় প্রার্থনা করায় অভিযোগ গঠনের শুনানি হয়নি। এভাবে বারবার সময় চেয়ে ইচ্ছাকৃতভাবে মামলার কার্যক্রম দীর্ঘায়িত করা হচ্ছে।" বিচার বিভাগে দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রামের দুই আইনজীবী গত বছরের ২৬ ডিসেম্বর টিআইবি'র সাবেক চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং সিনিয়র রিসার্চ ফেলো এম ওয়াহিদুল আলমের বিরুদ্ধে বিরুদ্ধে পৃথক মামলা দুটি করেন। গত ৪ মে চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণি এবং জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম মিয়া টিআইবি'র তিন কর্মকর্তার হাজিরা থেকে অব্যাহতির আদেশ দিয়েছিলেন। এর আগে গত ৩০ জানুয়ারি টিআইবি কর্মকর্তারা দুই আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন। চট্টগ্রাম আদালতের দুই আইনজীবী মোহাম্মদ মহিউদ্দিন ও মুজিবুল হক যথাক্রমে চট্টগ্রাম মহানগর হাকিম ও জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত বছরের ২৬ ডিসেম্বর মামলা দুটি দায়ের করেন। মামলাকারী আইনজীবীদের অভিযোগ, গত ২৩ ডিসেম্বর বিচার বিভাগে দুর্নীতি নিয়ে টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বিচার বিভাগ ও আইনজীবীদের সম্মান ক্ষুণ