২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরগি চুরির অভিযোগ, সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামে মুরগি চুরির অভিযোগকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 05:05 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

গোপালগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামে মুরগি চুরির অভিযোগকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী ও পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার বিকালে ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ফরিদ আহম্মেদ শেখের সমর্থক কামাল হোসেন শেখের বিরুদ্ধে অভিযোগ ওঠে সে পরাজিত প্রার্থী জাবুর শেখের সমর্থক তৈয়বুর রহমান সরদারের বাড়ি থেকে হাঁস-মুরগি চুরি করেছে। এর পরপরই জাবুর শেখের লোকজন কামালকে ধরে হাতুড়ি পেটা করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। রাত ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৫৮ ঘ.