২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নির্বাচনী সংঘাতে আহত ৪০

হবিগঞ্জের দুই উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

হবিগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের দুই উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৪০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে লাখাই উপজেলার রুহিতনশী ও মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। লাখাই ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে রুহিতনশী গ্রামে নির্বাচিত সদস্য জামাল তালুকদার ও পরাজিত সদস্য তাহের মিয়ার সমর্থকদের মধ্যে জয়-পরাজয় নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়। সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওদিকে মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে নির্বাচিত সদস্য আদিল হোসেন ও পরাজিত সদস্য নূর মিয়ার সমর্থকদের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জয়-পরাজয়ের নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুই উপজেলায় গত ২২ ও ২৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৩ ঘ.