ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবরে রাজধানীর দক্ষিণখানের চালাবনের একটি গার্মেন্টে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টাধাওয়া হয়।
রোববার দুপুর আড়াইটার দিকে চালাবনের সিমকো গার্মেন্টে এ ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কিছুদিন ধরে সুজন নামে এক শ্রমিক গার্মেন্টে অনুপস্থিত রয়েছেন। তবে রোববার শ্রমিকরা খবর পান- চট্টগ্রামে সুজনের লাশ পাওয়া গেছে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে শ্রমিকরা গার্মেন্ট ভাঙচুর করে।
তবে শ্রমিকদের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আপাতত পরিস্থিত শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭৪৮ ঘ.
bdnews24