২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে তিন বখাটের কারাদন্ড

গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে মাদারীপুরে তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

মাদারীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে মাদারীপুরে তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ এ সাজা দেন। দ-িতরা হলেন- সদর উপজেলার কুলপদ্দীর মুজাহিদ সিকদার (১৮), পানিছত্রের রবিন মিয়া (২৩) এবং মোবারকদি এলাকার শাহীন হাওলাদার (২০)। মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার বলেন, বেশ কিছুদিন ধরে তিন বখাটে টেলিফোনে এক গৃহবধূকে উত্ত্যক্ত করছিল। শনিবার বিকালে তারা আবার ফোন করলে গৃহবধূ ওই বখাটেদের সঙ্গে সিনেমা দেখতে যাবেন বলে ঠিক করেন। এরপর তিনি ওই তিন যুবকের সঙ্গে বাদামতলা এলাকায় যান। এ সময় আগে থেকে প্রস্তুত থাকা মাদারীপুর সদর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত মুজাহিদ সিকদারকে ৬ মাস, রবিন মিয়া ও শাহীন হাওলাদারকে ৫ মাস করে বিনাশ্রম কারাদ- দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩১ ঘ.