ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, খালেদা জিয়া যে-মুহূর্তে পদত্যাগ করবেন সে-মুহূর্তে এইচএম এরশাদকে সংসদে বিরোধী দলের নেতা করা হবে।
সংসদে বিরোধীদলীয় নেতা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম শনিবার সংসদে বলেন, "আপনি বিদেশে গিয়ে প্রয়োজনে সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন। আমি আপনাকে স্বাগত জানাই। আপনাকে আমরা চিনি। আপনি এই সুযোগ-সুবিধা ছাড়বেন না।
"আপনি যে মুহূর্তে পদত্যাগ করবেন সে মুহূর্তে উপ-নির্বাচন করে আমরা এরশাদকে নিয়ে আসবো। দরকার হলে এরশাদকে বিরোধী দলের নেতা বানাবো।"
জাতীয় সংসদের শনিবারের অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ সেলিম এ সব কথা বলেন।
জাতীয় সংসদে প্রধান বিরোধী দল বিএনপি আসন সংখ্যা ৩১। ক্ষমতাসীন মহাজোটের আসন সংখ্যা ২৫৬। এর মধ্যে আওয়ামী লীগের ২৩১টি, জাতীয় পার্টির (এরশাদ) ২৫টি। বাকি ১৩টি স্বতন্ত্রসহ অন্যান্য দলের।
'সংসদ কোনো ইন্ডাস্ট্রি নয়'
বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান জানান শেখ সেলিম।
হরতালসহ বিরোধীদলের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে শেখ সেলিম বলেন, "আপনারা সংসদে আসবেন না। বাইরে বসে হুমকি-ধমকি দেবেন। এটা তো ট্রেড-ইউনিয়ন নয়। আমরা মালিকপক্ষ না। আপনারা শ্রমিক না। আর, সংসদ কোনো ইন্ড্রাস্ট্রি নয়।"
আইনের শাসন প্রতিষ্ঠায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে সর্বোচ্চ আদালতের রায় মেনে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন শেখ সেলিম।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের সংসদে এসে বলতে হবে নিরপেক্ষ নির্বাচন কীভাবে করা সম্ভব। না হলে সব গণতআন্ত্রিক দেশে নির্বাচন যেভাবে হয়, সেভাবেই হবে।"
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে স
bdnews24