২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 09:08 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

দিনাজপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বিরামপুর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন। এ ঘটনায় ময়েজ উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। নিহত ওয়াকিল উদ্দিন (৪৮) যোদমাধব গ্রামের কফিল উদ্দিনের ছেলে। ওসি আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধপূর্ণ একটি পুকুরের মালিকানা নিয়ে ওয়াকিল ও তার ভায়রা মনজের আলীর সঙ্গে একই এলাকার জাফর আলী ও মসলেম উদ্দিনের বিরোধ চলছিলো। সকালে মনজের ও ওয়াকিল পুকুরে মাছ ধরার সময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওয়াকিলকে হত্যা করে। মনজের পুকুরের মাঝখানে থাকায় বেঁচে যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৫১ ঘ.