রাজশাহী, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরী ও তানোরে শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এরা হলো-নগরীর পঞ্চবটি এলাকার শাহ্ আলমের ছেলে মাহিম (৮) এবং তানোরের কুঠিপাড়া এলাকার শহীদুল মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৮)।
বোয়ালিয়া থানার ওসি শাহাদৎ হোসেন জানান, বেলা সাড়ে ১২টার দিকে বাড়িতে টেলিভিশনের সুইচ চালু করতে গিয়ে মাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে বিকাল সাড়ে ৫টার দিকে আনোয়ার মাঠে খেলতে যাওয়ার সময় প্রতিবেশীর বাড়ির বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৫৮ ঘ.
bdnews24