২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস-ট্র্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

হবিগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস-ট্র্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার চলিতাতলায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম মারুফ মিয়া (৩২)। সে বাস সহকারী। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানান, ভোর ৩টার দিকে চলিতাতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাল বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারুফ মিয়া মারা যায়। গুরুতর আহত বাস যাত্রী সোলায়মান খান রব্বানী ও অপর চার জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক ও বাসটি আটক করা হয়েছে বলে জানান মাসুক মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৪৬ ঘ.