গাজীপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর বাস টার্মিনালে অভিযান চালিয়ে হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সকালে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান।
গ্রেপ্তার আটক জুয়েল (১৯) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার পাঁচগাঁও গ্রামের আ. সামাদ বেপারীর ছেলে। সে পশ্চিম জয়দেবপুর 'ক্যাশিয়ার বাড়ি'তে ভাড়া থাকতো।
জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টার দিকে বাস টার্মিনালে জুয়েলের দেহে তল্লাশি চালিয়ে ২২০ পুড়িয়া (২২ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
জুয়েল এগুলো বিক্রির চেষ্টা করছিলো।
এ ব্যাপারে জুয়েলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান জিল্লুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৩৫ ঘ.
bdnews24