নড়াইল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের কালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের সবগুলোতে অওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত ৯ টার দিকে এসব ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন, পুরুলিয়া ইউনিয়নে এস এম হারুনুর রশিদ, চাচুড়িয়ায় লুৎফর রহমান মোল্লা, হামিদপুরে গোলাম মোহাম্মদ, সালামাবাদে এস এম নাজমুল হক প্রিন্স, ইলিয়াছাবাদে মাহিনুর মল্লিক, বাবরা হাচলায় লিয়াকত সরদার লিকু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৩২৩ ঘ.
bdnews24