২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ৫ ইউপির নির্বাচনের ফল প্রকাশ

খাগড়াছড়ির সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 08:03 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

খাগড়াছড়ি, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের পর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল হাসান ভূঁইয়া রাতে এ তথ্য জানান। পাঁচটি ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আম্যে মারমা (খাগড়াছড়ি সদর ইউনিয়ন), সুপন খিসা (কমলছড়ি ইউনিয়ন), জ্ঞানরঞ্জন ত্রিপুরা (গোলাবাড়ী ইউনিয়ন), সঞ্জীব ত্রিপুরা (দারাছড়া ইউনিয়ন) ও কান্তিলাল চাকমা (বাইবুনছড়া ইউনিয়ন)। এদের মধ্যে আম্যে মারমা বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করেন। আর বাকি চারজন ছিলেন নির্দলীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০১২৭ ঘ.