ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত ২১ জন অফিস সুপার এবং সিএ কাম ইউডিএকে পদোন্নতি দিয়ে প্রশাসনিক কর্মকর্তা (এও) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন শাখার এক আদেশে বৃহস্পতিবার তাদের এই পদোন্নতি দিয়ে বিভিন্ন পর্যায়ে পদায়ন করা হয়।
নতুন পদে তারা ২০০৯ সালের জাতীয় বেতন কাঠামোর ৬,৪০০-১৪,২৫৫ টাকার স্কেলে বেতন পাবেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সিএ কাম ইউডিএ এম শফিউল আলমকে রাঙ্গামাটি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়, ময়মনসিংহের ভালুকা ইউএনও কার্যালয়ের অফিস সুপার রফিকুল ইসলামকে সুনামগঞ্জ ডিসি কার্যালয়ে, চাঁদপুর ফরিদগঞ্জের সিএ কাম ইউডিএ আব্দুল মমিনকে কুমিল্লা সদরের ইউএনও কার্যালয়ে, মাদারিপুর কালকিনির ইউএনও কার্যালয়ের অফিস সুপার আব্দুল বাছেদকে ফরিদপুর ডিসি কার্যালয়ে, গোপালগঞ্জ মুকসুদপুরের ইউএনও কার্যালয়ের সিএ কাম ইউডিএ কাজী জাকার আলীকে রাজবাড়ী ডিসি কার্যালয়ে, সিরাজগঞ্জ সদরের ইউএনও কার্যালয়ের সিএ কাম ইউডিএ এমএ খালেক আকন্দকে পাবনা সদর ইউএনও কার্যালয়ে ও রাজশাহী পবার ইউএনও কার্যালয়ের সিএ কাম ইউডিএ মাকসুম আহমেদকে রংপুর ডিসি কার্যালয়ে এও করে পাঠানো হয়েছে।
মাদারিপুর রাজৈরের ইউএনও কার্যালয়ের অফিস সুপার একেএম ইখতিয়ার উদ্দিন আহমেদকে একই জেলার ডিসি কার্যালয়ে, পাবনা ভাঙগুরা ইউএনও কার্যালয়ের সিএ কাম ইউডিএ মো. আলী আকবরকে কুষ্টিয়া ডিসি কার্যালয়ে, শেরপুর ডিসি কার্যালয়ের সিএ কাম ইউডিএ মো. আলমগীরকে জামালপুর ডিসি কার্যালয়ে, জামালপুর সদরের ইউএনও কার্যালয়ের অফিস সুপার হাফিজুর রহমান খানকে রংপুর সদরের ইউএনও কার্যালয়ে, টাঙ্গাইল দেলদুয়ার ইউএনও কার্যালয়ের সিএ কাম ইউডিএ সামছুল হককে গাইবান্ধা ডিসি কার্যালয়ে, শরীয়তপুর নড়িয়ার ইউএনও কার্যালয়ের অফিস সুপার আব্দুল লতিফকে একই জেলার ডিসি কার্যালয়ে ও যশোর ঝিকরগাছার ইউএনও কার্যালয়ের অফিস সুপার খলিলুর রহমানকে সাতক্ষীরা ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে।
ময়মনসিংহ ফুলপুরের ইউএনও কার্যালয়ের অফিস সুপার আবুল হাসেমকে ফেনী ডিসি কার্যালয়ে, নড়াইল লোহাগড়ার ইউএনও কার্যালয়ের অফিস সুপার নওশের আলমকে একই জেলার ডিসি কার্যালয়ে, রাজশাহী পবার ইউএনও কার্যালয়ের অফিস সুপার এমদাদ হোসেনকে কৃষ্টিয়া সদরের ইউএনও কার্যালয়ে, পটুয়াখালী দশমিনার ইউএনও কার্যালয়ের অফিস সুপার শাহনূর হোসেনকে একই জেলার ডিসি কার্যালয়ে, সুনামগঞ্জ জগন্নাথপুর ইউএনও কার্যালয়ের অফিস সুপার সুব্রত শংকর দাসকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে, গাজীপুর সদরের ইউএনও কার্যালয়ের অফিস সুপার মো. ইছহাক উদ্দিনকে মৌলভীবাজারের ডিসি কার্যালয়ে এবং গোপালগঞ্জ কাশিয়ানীর ইউএনও কার্যালয়ের অফিস সুপার আবদুছ ছাত্তার খানকে একই জেলার ডিসি কার্যালয়ে এও হিসেবে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/২১০৯ ঘ.
bdnews24