২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাসের সামনে ধাক্কা দিয়ে হত্যা

যাত্রী তোলাকে কেন্দ্র করে নওগাঁয় এক ভুটভুটি (ইঞ্জিনচালিত যান) চালকের ধাক্কায় বাসের নিচে পড়ে আরেক চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 06:55 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

নওগাঁ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রী তোলাকে কেন্দ্র করে নওগাঁয় এক ভুটভুটি (ইঞ্জিনচালিত যান) চালকের ধাক্কায় বাসের নিচে পড়ে আরেক চালকের মৃত্যু হয়েছে। বুধবার নওগাঁ-রাজশাহী সড়কে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে এ ঘটনায় নিহত হন উজ্জ্বল হক লিটু (৩৫)। উজ্জ্বল নওগাঁ সদর উপজেলার ভীমপুর বাসুখোলা গ্রামের প্রয়াত কছির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজব আলী জানান, উজ্জ্বল হক লিটু তার ভুটভুটি নিয়ে হাপানিয়া থেকে ভিমপুর যাবার পথে দুপুর সাড়ে ১২টার দিকে নওহাটা মোড়ে কয়েকজন যাত্রী তোলেন। এতে বাধা দেন একই রুটের ভুটভুটি চালক মহাদেবপুর উপজেলার ক্ষুদ্র নারায়ণপুর গ্রামের আব্দুল খালেক। এ নিয়ে দু'জনের কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল খালেক ধাক্কা দিয়ে উজ্জ্বলকে রাস্তায় একটি চলন্ত বাসের সামনে ফেলে দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে লিটু গুরুতর যখম হন। নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। পুলিশ আব্দুল খালেককে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৮ ঘ.