ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষিমেলা '২য় এগ্রো বাংলাদেশ ২০১১' শুরু যাচ্ছে রোববার।
'আগামী দিনের কৃষি' স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত।
কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলাটি বঙ্গবন্ধু আন্তর্র্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২৬ জুন থেকে শুরু হয়ে ২৮ জুন পর্যন্ত চলবে।
বুধবার সকালে রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
মেলায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ডস, তুরস্ক ও ইউকেসহ ১২টি দেশের ১২০টি প্রতিষ্ঠান ২৪০টি স্টলে পণ্য ও সেবা প্রদর্শন করবে।
রোববার সকাল ১১টায় মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস মেলা উদ্বোধন করবেন বলে জানান কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২২৪১ ঘ.
bdnews24